ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

পাকিস্তানে সন্ত্রাসী হামলায় চার সেনা নিহত

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে পৃথক দুটি সন্ত্রাসী হামলায় আধাসামরিক বাহিনীর চার সদস্যের প্রাণহানি ঘটেছে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। পাল্টা গুলিতে অন্তত পাঁচ সন্ত্রাসী নিহত ও আটজন আহত হয়েছে।


মঙ্গলবার (১ জুন) টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানানো হয়, গতকাল সোমবার (৩১ মে) প্রথমে সন্ত্রাসীরা কোয়েটায় একটি সামরিক চৌকি ও পরে তুরবতে সেনা ও রসদ বহনকারী গাড়ি লক্ষ্য করে হামলা চালায়।


দেশটির সেনাবাহিনী জানিয়েছে, বন্দুকধারীরা প্রথমে পীর ইসমাইল জিয়ারত এলাকার কাছে একটি নিরাপত্তা চৌকিতে হামলা চালায়। এ সময় আধাসামরিক বাহিনীর সদস্যদের সঙ্গে চার-পাঁচ মিনিট গুলিবিনিময় হয়। এতে অন্তত পাঁচ সন্ত্রাসী নিহত হয়, আহত হয় অন্তত আটজন। বিপরীতে আধাসামরিক বাহিনীর চার সদস্যও মারা যান। আহত হন অন্তত ছয়জন।


অন্য দিকে সন্ত্রাসীরা তুরবত এলাকায় সেনা ও রসদ বহনকারী একটি গাড়িতে ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস-আইইডি বিস্ফোরণ ঘটায়। এই ঘটনায় দুই সেনা আহত হয়।


এসব হামলার ঘটনার দায় কেউ স্বীকার করেনি বলে জানিয়েছে পাকিস্তানের আন্তঃ বাহিনী গণসংযোগ পরিদপ্তর-আইএসপিআর।


আইএসপিআরের বিবৃতিতে বলা হয়, সন্ত্রাসীরা এর আগে ৯ মে সেনাবাহিনীর উপর দু'বার আক্রমণ চালিয়েছিল। এতে তিন সেনা নিহত হয় এবং পাঁচজন আহত হয়েছিল।

ads
ads
ads

Our Facebook Page

↑